মোদির সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি, সাকিব - The News Lion

মোদির সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি, সাকিব


দি নিউজ লায়ন;    দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই দুপুরে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময় দুইজন কুশল বিনিময় করেন। এইসময় সাকিব বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। 


আমি আশা করি তার সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হবে। ভারতে তার নেতৃত্ব অসাধারণ। আমি আশা করি তিনি ভারতের উন্নতির জন্য ভবিষ্যতেও কাজ করে যাবেন এবং আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন আরও ভালো হবে।

  

এদিন সাকিব ছাড়াও মোদির সঙ্গে দেখা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং নারী ক্রিকেট দলের দুই তারকা জাহানারা আলম ও সালমা খাতুন।  


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.